২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ভ্রাম্যমান আদালতের অভিযান, হাজার বস্তা ভেজাল সিমেন্ট আটক, ৫০ হাজার টাকা জরিমানা

পাবনার ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার বিকেলে শহরের একটি সিমেন্ট কারখানায় অভিযান চালিয়ে এক হাজার বস্তা ভেজাল সিমেন্ট আটক করেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2005, 08:15 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

এসময় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেয়া হয়।

পাবনার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর হোসেন এবং বিএসটিআই রাজশাহীর উপ-পরিচালক গোলাম বাকীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শহরের বাইপাস এলাকার এহসান সিমেন্ট কারখানায় অভিযান চালায়। এসময় তারা কারখানা থেকে প্রায় এক হাজার বস্তা নকল ও ভেজাল সিমেন্ট এবং কাঁচামাল উদ্ধার করে।

উদ্ধারকৃত সিমেন্ট পরে বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়।

ভেজাল সিমেন্ট তৈরির দায়ে ভ্রাম্যমান আদালত কারখানার মালিক এসএম সরোয়ার আলমের বিরুদ্ধে মামলা এবং ৫০ হাজার টাকা জরিমানা করে।

পরে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।