২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুঁচের মাধ্যমে মাদক গ্রহণে এইচআইভি/এইডস সংক্রমনের ঝুঁকি বেশি

সুঁচের মাধ্যমে মাদক গ্রহণকারীদের এইচআইভি/এইডস সংক্রমিত হবার ঝুঁকি অত্যন্ত বেশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধ সম্পর্কিত পাঁচদিনব্যাপি জাতীয় প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের মহাপরিচালক কামালউদ্দিন আহমদ এ কথা বলেন।

তিনি আরও বলেন, সকল সরকারি ও বেসরকারি সংস্থাকে একটি সমন্বিত কর্ম পরিকল্পনা গ্রহণ করে মাদক নির্মূলে একত্রে কাজ করতে হবে।

বৃহস্পতিবার ঢাকা আহসানিয়া মিশনের উদ্যোগে পরিচালিত মাদকতা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্মসূচির (আমিক) অংশ হিসেবে ইউএনওডিসির সহায়তায় ঢাকা আহসানিয়া মিশন ভবন মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

প্রশিক্ষণে ঢাকা আহসানিয়া মিশন, বারবা, ঠেঙ্গামারা মহিলা সমাজসেবা সংস্থা, মহিলা স্বনির্ভর সংস্থা, ইস্কাটন মডার্ণ হেলথ কেয়ার, গ্রিনল্যান্ড, স্যাডোসহ ১২ টি সংস্থার ২৫ জন প্রতিনিধি অংশ নেন।

সাবেক আইজিপি ড. এনামুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ওমর ফারুক ও ইকবাল মাসুদ।

প্রশিক্ষণ আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।