২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বেইলি ব্রিজ ভেঙ্গে কার্গো ও ম্যাক্সি নদীতে, আহত ১৫

ঢাকা-কালীগঞ্জ সড়কের পূবাইলে বুধবার বিকালে বেইলি ব্রিজ ভেঙ্গে পাথর বোঝাই কার্গো ও ম্যাক্সি বালু নদীতে নিমজ্জিত হয় এবং এতে ম্যাক্সির কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2005, 09:15 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী সেভেন রিংস সিমেন্ট কোম্পানীর একটি কার্গো (ঢাকা মেট্রো-উ-১১-০৯২৬) আনুমানিক ৫০ টন পাথর নিয়ে পূবাইল বেইলি ব্রিজে ওঠামাত্র বিকট শব্দে তা ভেঙ্গে পড়ে। সঙ্গে সঙ্গে কার্গো এবং এর ঠিক পেছনে আসা হিউম্যান হলার ম্যাক্সি (ঢাকা মেট্রো-ছ-১৪-০১৩২) ১৩/১৪ জন যাত্রী নিয়ে নদীতে নিমজ্জিত হয়।

দুর্ঘটনার শব্দে পাশের মাজুখান গ্রামের লোকজন উদ্ধারকাজে এগিয়ে আসে। তারা নদী থেকে আহত যত্রীদের উদ্ধার করে।

আহতদের মধ্যে কালীগঞ্জ নারগনা গ্রামের সাইফুল ইসলামের (৪০) অবস্থা আশঙ্কাজনক।

এলাকাবাসী জানায়, নির্মানাধীন ব্রিজের বিকল্প হিসেবে বেইলি ব্রিজ দিয়ে দীর্ঘদিন যাবৎ যানবাহন চলাচল করছিল। মাত্রাতিরিক্ত মাল বোঝাই যান চলাচলের কারণে এ দুর্ঘটনা ঘটে বলে তারা জানায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা-কালীগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ ছিল।