জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিল ২০০৫ পাস, জগন্নাথ এখন পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়
জাতীয় সংসদে বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিল ২০০৫ পাস হয়েছে। বিলটি পাসের মধ্যে দিয়ে ঐতিহ্যবাহী জগন্নাথ কলেজ একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরিনত হলো।
সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশকৃত বিলটি শিক্ষা মন্ত্রী ড. ওসমান ফারুক জাতীয় সংসদে পাসের জন্যে উত্থাপন করেন। বিলটির ওপর বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত ইসলামীর কয়েকজন সদস্য আলোচনায় অংশ নেন। আলোচনা শেষে বিলটি পাস হয়।
