ডিমলায় অন্তঃস্বত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যা
নীলফামারীর ডিমলা উপজেলার সরদারহাট গ্রামে দিপালী রাণী রায় (২১) নামে আট মাসের অন্তসত্বা এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী ও শ্বশুর।
রতন কুমার রায় ওরফে সন্তোষ ও শ্বশুর অনিল চন্দ্র রায়।
প্রতিবেশীরা জানায়, রতন কুমার রায় ওরফে সন্তোষ ও পিতা অনিল চন্দ্র রায় মঙ্গলবার রাতে দিপালীকে অজ্ঞাত কারণে বেদম মারপিট করলে তার রক্তক্ষরণ শুরু হয়। রাতেই আশঙ্কাজনক অবস্থায় তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভার্তি করা হলে বুধবার ভোরে একটি মৃত সন্তান প্রসব করে দিপালী মৃত্যুর কোলে ঢলে পড়ে।
সূত্র জানায়, ডিমলা থানার দালাল বলে পরিচিত অনিল চন্দ্র রায় পুলিশকে ম্যানেজ করে বুধবার বিকেলে তার লাশ পুড়িয়ে ফেলে।
এ ব্যাপরে থানায় কোন মামলা হয়নি।
