২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্ব ফাঁকির জন্য গ্যাস জালিয়াতি

এবি ইঞ্জিনিয়ার নামক প্রতিষ্ঠান সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য হাইড্রকার্বন গ্যাস আমদানি করেছে ‘ইউ ১৩৪এ’ গ্যাসের নামে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2005, 05:55 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

পরিবেশ অধিদপ্তরের গ্যাস ডিটেক্টটিং মেশিন দিয়ে পরীক্ষার সময়ে এবি ইঞ্জিনিয়ারিং-এর এই জালিয়াতি ধরা পড়ে। চট্টগ্রাম কাস্টমস অধীনে বর্তমানে আমদানিকৃত পণ্যটি আটক রয়েছে।

জানা যায়, ইউ ১৩৪এ নামক গ্যাস সাধারণত: এয়ারকন্ডিশনে ব্যবহার করার জন্য দেশে আমদানি করা হয়। তুলনামূলকভাবে এর দাম অনেক কম। একই কারণে এর রাজস্বও হচ্ছে কম।

পরিবেশ অধিদপ্তরের ওজন সেলের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা ঘটনাটির সত্যতা স্বীকার করে বিডিনিউজকে বলেন, বর্তমানে দেশে আমদানিকৃত গ্যাস প্রতিটি চালান পরিবেশ অধিদপ্তরের গ্যাস ডিটেক্টটিং মেশিন দিয়ে পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায়, এবি ইঞ্জিনিয়ারিং-এর আমদানিকৃত গ্যাস ইউ ১৩৪এ নামে উল্লেখ করা হলেও প্রকৃতপক্ষে এটি ছিলো হাইড্রকার্বন গ্যাস।

তিনি বলেন, হাইড্রকার্বন গ্যাস পরিবেশ বান্ধব বা নন সিএফসি গ্যাস। এই গ্যাস আমদানি নিষিদ্ধ নয়। তবে অল্পকিছু এয়ারকন্ডিশনারে এ গ্যাস ব্যবহৃত হয়। দেশে এই গ্যাস ব্যবহার নেই বলেই চলে।

এ ব্যাপারে চট্টগ্রাম কাস্টমের কর্মকতা মাহবুব জামানও বিডিনিউজকে জানান, ভিন্ন নামে গ্যাস আমদানি করার কারণে বর্তমানে আমদানিকৃত গ্যাসটি আটক এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদনের ভিত্তিতে এবি ইঞ্জিনিয়ারিং-এর বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে একটি এয়ারকন্ডিশন আমদানিকারক প্রতিষ্ঠান অভিযোগ করেছে, সম্প্রতি ভুল গ্যাস ব্যবহার করার কারণে বেশ কিছু এয়ারকন্ডিশন একেবারে নষ্ট হয়ে গেছে।

মন্ট্রিল প্রট্রোকল অনুযায়ী, ওজন স্তরের ক্ষয় হ্রাস প্রতিরোধের জন্য পরিবেশ অধিদপ্তর কিছু গ্যাস আইডেন্টি ফাইয়ার ইতিমধ্যে চট্্রগ্রাম, মংলা ও বেনাপল বন্দর এবং ঢাকা বিমানবন্দরের চারটি স্থানে স্থাপন করেছে। এই সকল গ্যাস আইডেন্টটি ফাইয়ারের মাধ্যমে আমদানিকৃত সকল গ্যাস পরীক্ষার পর দেশে আমদানী করা হয়।