রাজবাড়ীতে আটক কুষ্টিয়ার জঙ্গি নেতাকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ
কুষ্টিয়া পুলিশের মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা মাদ্রাসা শিক্ষক ইলিয়াছ আলীকে আটক করে ও ছেড়ে দিয়েছে রাজবাড়ী থানা পুলিশ।
একটি সূত্র জানায়, কুষ্টিয়া সদর থানায় খোঁজ খবর না নিয়েই তাকে সোমবার ছেড়ে দেওয়ায় পুলিশ বিভাগে তোলপাড় শুরু হয়েছে।
পুলিশ জানায়, রোববার রাতে রাজবাড়ীর গোয়ালন্দ পতিতা পল্লীর কাছে রাজশাহী বেডিং থেকে জঙ্গি সন্দেহে তাকে গোয়ালন্দ পুলিশ আটক করে। তার কাছে ইসলামী বইসহ দুটি মোবাইল ফোন ও চারটি সিমকার্ড পাওয়া গেছে।
খেলাফত মজলিশ আন্দোলনের কুষ্টিয়া জেলার সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম ইলিয়াসকে সংগঠনের শহর শাখার সদস্য বলে স্বীকার করেছে।
সূত্র আরও জানায়, ১৭ আগস্ট বোমা হামলা ও জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তাকে খুঁজছিল।
