২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ঘূর্ণিঝড়: ব্যাপক ক্ষয়ক্ষতি

নীলফামারী জেলার বিভিন্ন এলাকার ওপর দিয়ে মঙ্গলবার ঘুর্ণিঝড় বয়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2005, 06:47 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

জলঢাকা উপজেলার আমরুলবাড়ি এলাকায় বেশ কিছু ঘরবাড়ি, দোকান-পাট ও একটি মাদ্রাসা সম্পূর্ণ বিধ্বস্থ হয়েছে। এ সময় ঘর ও গাছ চাপা পড়ে অন্তত ১০ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে হামিদুর রহমান ও আমিনুর রহমান নামে দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে গোটা জেলায় ঘূর্ণিঝড়টি বয়ে যায়।