শ্লীলতাহানি ও চুরির মামলায় শিশুর বিরুদ্ধে চার্জশীট
নয় বছরের এক শিশুর বিরুদ্ধে শ্লীলতাহানি ও চুরির অভিযোগে সোমবার মুখ্য মহানগর হাকিমের আদালতে রাজধানীর মোহাম্মদপুর থানার এসআই চার্জশীট দাখিল করেছেন।
শিশুটির নাম নাসিম (৯)।
জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি ৬ নং নূরজাহান রোডের জনৈকা রাশিদা বেগম মোহাম্মদপুর থানায় শ্লীলতাহানি ও চুরির অভিযোগে শিশু নাসিমসহ তিন জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। তখন মায়ের কোলে উঠে শিশু নাসিম জামিন পায়।
পানি সরবরাহকে কেন্দ্র করে তুচ্ছ কথাকাটাকাটির জের ধরে একই পরিবারের দুই বোন ও শিশু পুত্রের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।
