বান্দরবানে জঙ্গি সন্দেহে মসজিদের ইমাম গ্রেপ্তার
বান্দরবান জেলা পরিষদ মসজিদের ইমাম ও ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার পরিচালক মওলানা আবদুল মালেককে পুলিশ সোমবার দুপুরে গ্রেফতার করেছে। সন্দেহভাজন জঙ্গি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, দেশ কাঁপানো সিরিজ বোমা হামলার পর সাংবাদিকদের কাছে চিঠি দিয়ে হুমকি প্রদানের ঘটনার সঙ্গে আবদুল মালেক জড়িত। গোয়েন্দারা মালেকের হাতের লেখা পরীক্ষা করে দেখেছে, তার হাতের লেখা ও সাংবাদিকদের কাছে পাঠানো চিঠির লেখা একই রকম।
পুলিশ আরো জানায়, মালেকের কাছ থেকে জেএমবির লিফলেটসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
