এয়ার মারিশাস ঘোষণা করেছে ৯৯৯ ডলারের প্যাকেজ ট্যুর
আফ্রিকার দক্ষিণের ছোট্ট দ্বীপ দেশ মারিশাসে ভ্রমণের জন্য এয়ার মারিশাস আকর্ষনীয় প্যাকেজ ঘোষণা করেছে।
এ প্যাকেজের আওতায় মাত্র ৯৯৯ মার্কিন ডলারে যেকোনো যুগল পাঁচ রাত ও ছয় দিনের জন্য মারিশাস ভ্রমন করতে পারবে।
সোমবার রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত মতবিনিময় সভায় এয়ার মারিশাস কর্মকর্তারা ওই প্যাকেজ ট্যুরের ঘোষণা দেন। এতে বক্তব্য রাখেন এয়ারলাইন্সটির বাংলাদেশ প্রতিনিধি গাজী সালাউদ্দিন, আখলাকুর রহমান, মুম্বাই প্রতিনিধি ম্যালকম প্রমুখ।
এতে জানানো হয়, ইকোনমি ক্লাসে ওই প্যাকেজ ট্যুরের রুট হচ্ছে কুয়ালালামপুর হয়ে ঢাকা-মারিশাস-ঢাকা। একই প্যাকেজে সুবিধা থাকছে বিমানবন্দর থেকে হোেেটলে যাতায়াতের সুবিধা, প্রতিদিন সকালের নাস্তা ও রাতের খাবার।
একই প্যাকেজে ভ্রমনে জনপ্রতি এক হাজার ৯৯, দুই জনের জন্য ৯৯৯, তিনজনের জন্য ৯৬৯ এবং শিশুসহ ৬৯৯ মার্কিন ডলার পড়বে। পর্যটক বাড়াতে ঘোষিত ওই প্যাকেজ ট্যুর আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে।
এছাড়া এদেশের স্থানীয় ব্যবস্থাপকরা মারিশাস ভ্রমণের জন্য যাত্রীদের ভিসা, টিকিট ও আবাসিক হোটেল বরাদ্দের ক্ষেত্রে সাহায্য করবেন।
বিস্তারিত জানার জন্য আগ্রহীদের ঢাকা অফিস (ফোন: ৮১১৯৪১৩, ৮১২৩৩৮৬, ৯১২৫৭৯২) এবং চট্টগ্রাম অফিসে (ফোন: ৭১৩১৪৭, ৭১৩১৪৮, ৭২১৫৪০) যোগাযোগ করতে কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
