২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে কয়েদীর রহস্যজনক মৃত্যু

বরিশাল কেন্দ্রীয় কারগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদীর রহস্যজনক মৃত্যু ঘটেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2005, 08:20 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মোসলেম উদ্দিন (৭৩) নামে এই কয়েদী মারা যায়।

রোববার লাশের ময়না তদন্তের সময় কর্তব্যরত চিকিৎসক শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন দেখে হতবাক হন।

তিনি কারাগারের ডেপুটি জেলার মাহমুদকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়না তদন্তের জন্য বলেন। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীমের উপস্থিতে লাশের সুরত হাল রিপোর্ট তৈরি করা হয়েছে বলে জানান ডেপুটি জেলার।

তিনি বলেন, মোসলেমকে দীর্ঘ দিন ডান্ডাবেরি পরিয়ে রাখার কারণে তার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়।