২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় জাল ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পাল্টা পাল্টি মামলা

ভোলায় মেঘনার ডুবো চরে জাল ফেলাকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় রোববার দু’গ্রুপ দৌলতখান থানায় পাল্টা পাল্টি মামলা দায়ের করেছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2005, 05:55 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

এলাকাবাসী জানায়, আবুল কালাম গ্রুপের চার জেলে এখনও নিঁখোজ রয়েছে। জেলেরা আবারও হামলারা আশঙ্কা করছে। এলাকায় এখনও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে আবুল কালাম বাদী হয়ে আটজনের বিরুদ্ধে এবং শাজাহান মেম্বর বাদি হয়ে ১৪ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। গুলিবিদ্ধ ইয়াছিনের মৃত্যুর আশঙ্কা এখনও কাটেনি।

শনিবার ভোরে ভোলা-দৌলতখান সীমান্তবর্তী মেদুয়ার ডুবোচরে বেড়া জাল ফেলাকে কেন্দ্র করে জেলেদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে চার জেলে গুলিবিদ্ধ এবং আরও ২০ জন আহত হয়।