রাজশাহীতে আরেক জঙ্গি গ্রেফতার
বোমা হামলায় জড়িত সন্দেহে পুলিশ শুক্রবার গভীর রাতে রাজশাহী মহানগরীর ছোট বনগ্রামের একটি বাড়ি থেকে আরও এক জঙ্গিকে গ্রেফতার করেছে।
ওইদিন সকালে গ্রেফতারকৃত জঙ্গি ফারুক ও তুফানের তথ্যের ভিত্তিতে পুলিশ জামা’আতুল মুজাহিদীন (জেএমবি) সদস্য সন্দেহে আক্তারুল ইসলাম (৪২) কে আটক করে।
পুলিশ ও গোয়েন্দা বিভাগের উর্দ্ধতন কর্মকর্তারা গ্রেফতারকৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে।
পুলিশ সূত্র জানায়, জঙ্গিরা সঙ্গিদের বাঁচাতে মুখ খুলছে না।
