২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রফেসর বশিরা মান্নানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

রাষ্ট্রপতি প্রফেসর ইয়াজউদ্দিন আহম্মেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যান ইনস্টিটিউটের শিক্ষক প্রফেসর বশিরা মান্নানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2005, 06:40 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

শনিবার দেওয়া এক শোকবার্তায় রাষ্ট্রপতি বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবিকা হিসাবে মরহুমার বিপুল অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তার মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট সমাজ সেবিকা হারালো এবং তার অবদান সংশ্লিষ্ট সকলের কাছে স্মরনীয় হয়ে থাকবে বলে শোক বার্তায় তিনি উল্লেখ করেন।

এছাড়া রাষ্ট্রপ্রতি মরহুমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর প্রাক্তন সহকর্মী হিসাবেও স্মরণ করেন। তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।