বাংলাদেশের ঋণ সহায়তা বৃদ্ধির আবেদনে আইডিবি সাড়া দেয়নি
বাংলাদেশের ঋণ সহায়াতা বৃদ্ধির আবেদনে ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি)’র ইতিবাচক সাড়া মেলেনি।
ব্যালেন্স এন্ড পেমেন্টের ওপর চাপ কামানোর জন্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান আগস্ট মাসে আইডিবি’র কাছে অতিরক্ত এক দশমিক দুই বিলিয়ন ডলার ঋণ সহায়তা চেয়ে একটি চিঠি পাঠিয়ে ছিলেন।
বিশ্ব বাজারের জ্বালানি তেলের মূল্যে বৃদ্ধি পাওয়ায় চালতি অর্র্থ বছরের অতিরিক্ত আমদানি বিল পরিশোধ করতে মন্ত্রী ঋণ বৃদ্ধির আবেদন করেন।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জানায়, আইডিবি চলতি অর্থ বছরে বাংলাদেশকে ৮০০ বিলিয়ন ডলার সহায়তা দেবে যা বিগত বছরগুলোর মধ্যে সর্বোচ্চ।
আইডিবি গত বছরের বরাদ্ধকৃত ৫৪০ মিলিয়ন ডলারের তুলানায় এ অর্থ বছরে শতকরা ২৯ দশমিক ছয় ভাগ থেকে ৭০০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা বৃদ্ধি করতে পারবে।
আইডিবি জানায়, আভ্যন্তরীণ ফান্ডে তার অতিরক্ত একশত মিলিয়ন ডলার সহায়তা প্রদান করতে পারবে।
তেলের মূূল্য বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ সরকার অতিরিক্ত ঋণ সহায়তার আবেদন করে।
সাইফুর রাহমান তার চিঠিতে বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন প্রতি বছর এক দশমিক তিন মিলিয়ন টন অপরিশোধিত তেল এবং দুই দশামিক চার মিলিয়ন টন পরিশোধিত তেল ক্রয় করে। এখাতে বাংলাদেশ সরকার প্রতিবছর প্রায় এক দশমিক পাঁচ থেকে এক দশমিক সাত বিলিয়ন ডলার ব্যয় করে। প্রকৃত খরচের সাথে তাল মেলাতে এ অতিরিক্ত বিদেশী সহায়তার প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
উত্তরে আইডিবি এমুহূর্তে ঋণের পরিমান বৃদ্ধির কোনও নিশ্চয়তা দেয়নি, তবে বলেছে বাংলাদেশে তাদের সাহায্রের ধারা অব্যাহত থাকবে।
