আকষ্মিক ঘূর্ণীঝড়ে খুলনায় ১৫টি গ্রাম তছনছ
খুলনার বটিয়াঘাটা উপজেলার ১৫/১৬টি গ্রাম শুক্রবার বিকেলের আকষ্মিক ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে গেছে। বিকেল সাড়ে চারটায় শুরু হয়ে এ ঝড় ১০ মিনিট স্থায়ী ছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বটিয়াঘাটা বাজার, জলমা, বলাবুনিয়া, বয়ারডাঙ্গা, ফুলতলা ও দেবীতলা গ্রাম সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছপালা উপড়ে, ঘর-বাড়ি, দোকান-পাট ভেঙ্গে এক বিপর্যস্ত অবস্থার সৃষ্টি হয়েছে। রাস্তার ওপর গাছ ভেঙ্গে পড়ে থাকায় যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। দুই শতাধিক কাচা ও আধাপাকা ঘর ভেঙ্গে পড়েছে। ঘুর্ণিঝড়ের সাথে ব্যাপক বৃষ্টিপাত পরিস্থিতি আরও খারাপ আকার ধারন করেছে বলেও জানায় তারা। আকষ্মিক ঝড়ে অনেকের মালামাল পণ্য সামগ্রী বিনষ্ট হয়েছে।
তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর ও ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে ধারণা পাওয়া যায়নি। স্থানীয় সংসদ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
