২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ের বোদায় এক তরুণীর পর পর চার স্বামীর হৃদরোগে মৃত্যু

হৃদরোগে আক্রান্ত হয়ে পারুল (৩০) নামে এক গৃহবধুর পর পর চার স্বামীর মৃত্যু হওয়ার ঘটনায় পঞ্চগড়ের বোদা উপজেলার পল্লীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2005, 06:39 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

জেলার বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ঝলঝলি কাজিপাড়া গ্রামের পারুল রাণীর চতুর্থ স্বামী জগদীশ বাবু (৩৫) গত ১৪ সেপ্টেম্বর বোদায় ফুটবল খেলা দেখতে আসার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।

ইতিপূর্বে তার প্রথম স্বামী জতিন বাবু (৩২), দ্বিতীয় স্বামী বটু বাবু ও তৃতীয় স্বামী সুব্রত বাবু (৩০) সুস্থ অবস্থায় একই রোগে আক্রান্ত হয়ে মারা যায়।

এলাকাবাসীরা জানিয়েছে, পারুল অত্যন্ত সুন্দরী হওয়ায় প্রথম স্বামীর মৃত্যুর পর পরবর্তী তিন স্বামী প্রতিযোগীতা করে পারুলকে উপঢৌকন দিয়ে বিয়ে করেন। তার মৃত ৪ স্বামীর মধ্যে দুইজন সহোদর ভাই।

এদিকে এক সন্তানের জননী সুন্দরী পারুল রানীকে আবারো উপঢৌকন দিয়ে বিয়ে করতে অনেকের ইচ্ছা থাকলেও হৃদরোগের ভয়ে তারা আতংকিত বলে গ্রামের লোকজন জানিয়েছে।