চট্টগ্রামে পুলিশের সোর্সকে জবাই করে হত্যা
চট্টগ্রামের হালিশহর থানাধীন পোর্ট কলোনি এলাকায় বাবুল(২৬) নামে পুলিশের একজন সোর্সকে বৃহস্পতিবার রাতে জবাই করে হত্যা করা হয়েছে।
হালিশহর পুলিশ জানিয়েছে, বাবুলকে গত রাত আটটায় আগ্রাবাদ ছোটপুল এলাকা থেকে কয়েকজন অস্ত্রধারী যুবক অপহরণ করে নিয়ে যায়। শুক্রবার সকালে পোর্ট কলোনি কবরস্থানের পাশে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে এলাকাবাসি পুলিশকে খবর দেয়।
নিহত বাবুল আগ্রাবাদ হাজিপাড়াস্থ আল আমিন গলির বাসিন্দা।
নিহত বাবুলের মা আয়েশা বেগম ছোটপুল এলাকার দুইজন চিহ্নিত সন্ত্রাসী রেজাউল করিম ওরফে ডাইল করিম ও আবদুল্ল্যাহসহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামী করে হালিশহর থানায় মামলা দায়ের করেছেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
