২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সাথে রাইস ও ভেনম্যানের সাক্ষাৎ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিসা রাইস সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2005, 04:06 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে নিউইয়র্কের গ্রান্ড হায়াত হোটেলে সাক্ষাৎকালে রাইস একথা বলেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৬০তম অধিবেশন ও এমডিজি শীর্ষ সম্মেলনে অংশ নিতে খালেদা জিয়া নিউ ইয়র্ক অবস্থান করছেন।

আলোচনায় মার্কিন বাজারে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশ, মার্কিন নেতৃত্বাধীন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধসহ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু স্থান পায়।

এসময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা রিয়াজ রহমান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত শমশের মবিন চৌধুরী।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি নিকোলাস বার্নস এবং দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্র মন্ত্রী ক্রিস্টিনা রোকা।

এদিকে ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান ভেনম্যান প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে তিনি শিশু অধিকার বিষয়ে বিশেষ করে মেয়েদের স্কুলে ভর্তি বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন।

এছাড়াও ইউএনডিপি’র কামাল দরবেশ প্রধানমন্ত্রীর সাথে পৃথকভাবে সাক্ষাত করেন।