২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত ভারতীয় ডেপুটি হাইকমিশনারের স্ত্রী

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনারের স্ত্রী বৃহস্পতিবার বিকেলে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলমের হাতে লাঞ্ছিত হয়েছেন। বাড্ডা থানার অভিজাত বসুন্ধরা এলাকায় অপ্রীতিকর এ ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2005, 10:00 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তার কর্মকতারা ডেপুটি হাইকমিশনারের স্ত্রী রুপা চক্রবর্তীকে তার গাড়িসহ প্রায় দুই ঘন্টা আটক করে রাখে। পরে দূতাবাসের কর্মকর্তারা ওই এলাকায় পৌঁছলে তাকে ছেড়ে দেওয়া হয়।

শাহ আলম রুপা চক্রবর্তীকে চুল টেনে তার গাড়ি থেকে বের করেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এপোলো হাসপাতালের কাছে ডেপুটি হাইকমিশনার সুব্রত চক্রবর্তীর গাড়ি চালক হর্ণ বাজিয়ে সামনে থাকা শাহ আলমের গাড়ি টপকাতে চাইলে এ ঘটনা ঘটে।

তারা জানায়, এ সময় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান তার গাড়ি চালককে নির্দেশ দেয় রুপাকে তার গাড়ি থেকে বের করে ওই এলাকায় আটকে রাখার জন্য।

ভারতীয় হাইকমিশন কর্মকর্তারা খবর পেয়ে ওই এলাকায় গেলে বিকেল পাঁচটার দিকে তাকে ছেড়ে দেয়া হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পশ্চিম জোনের ডেপুটি কমিশনার ওবায়েদুল হক জানান, দু’জনের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে ঘটনাটি ঘটে।

তিনি আরো জানান, কোন পক্ষই এ ব্যাপারে কোন অভিযোগ করেন নি।

এদিকে বিডিনিউজের সাথে আলাপকালে বসুন্ধরা গ্রুপের পরিচালক আবু সুফিয়ান রূপা চক্রবর্তীর সাথে এ অপ্রীতিকর ঘটনা ঘটার কথা স্বীকার করে বলেছেন, ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে।

ঘটনার সময় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সেখানে উপস্থিত ছিলেন না বলে তিনি দাবি করেন।

বিডিনিউজ/আরজেড/এসজেড/এমএম ২২০৭ ঘ.

জাতীয়/খেলা

বিএন-৬৮

জাতীয় উম্মুক্ত টেনিস প্রতিযোগিতায় শাহ নেওয়াজ ও মুরাদ জুটি চ্যাম্পিয়ন

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ)-উত্তরা ক্লাব লিমিটেড আয়োজিত জাতীয় উম্মুক্ত টেনিস প্রতিযোগিতার সপ্তম দিনে পুরুষ দ্বৈতের ফাইনালে বিকেএসপির শাহ নেওয়াজ ও মুরাদ জুটি চ্যাম্পিয়ন হয়েছে।

প্রতিযোগিতাপূর্ণ এক ম্যাচে অমল রায় ও লক্ষ্মন লাল জুটিকে তারা ৬-৪, ৬Í-৪ সেটে পরাজিত করে।

অপরদিকে মহিলা দ্বৈতের ফাইনালে বিকেএসপির ইসরাত ও হোজো জুটি জাপান ক্লাবের কুনিকোটাকি ও ইয়াইকিয়া জুটিকে ৬-০, ৬-০ সেটে পরাজিত করে। ১২ বছর গ্রুপে বিকেএসপির হাসিব ফাইনালে উঠেছে।