২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য সুখবর!

সিঙ্গাপুরে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য সুখবর। এখন থেকে সিঙ্গাপুরে বাংলাদেশী শিক্ষার্থীরা পার্ট টাইম বা ফুল টাইম চাকুরী করতে পারবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2005, 08:27 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

সিঙ্গাপুর সরকার আনুষ্ঠানিকভাবে এ অনুমতি দিয়েছে।

শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পার্ট টাইম বা ফুল টাইম চাকুরির জন্য অনুমতি নিতে পারবে।

বাংলাদেশ এবং সিঙ্গাপুর সরকারের মধ্যে ১৪ আগস্টের পররাষ্ট্র সচিব পর্যায়ের প্রথমবারের বৈঠকের পর সিঙ্গাপুর সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

মার্চের ২০ থেকে ২২ তারিখে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিঙ্গাপুর সফরের সুত্র ধরেই ওই পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং বহিঃপ্রচার বিভাগের মহাপরিচালক জাহিরুল হক বলেন, এই সুযোগ শিক্ষার্থীদের নিজেদের খরচ এবং পড়াশোনার ব্যয়ভার বহন করতে সাহায্য করবে। তিনি আরো জানান, কয়েক হাজার বাংলাদেশী শিক্ষার্থী এখন সিঙ্গাপুরে পড়াশোনা করছে।