রাজশাহীর পুঠিয়ায় গ্রেফতার জেএমবি সদস্যের ৪ দিনের রিমান্ড
রাজশাহীর পুঠিয়া উপজেলার জামিরা গ্রাম থেকে গ্রেফতারকৃত জামা’আতুল মুজাহিদীন সদস্য বাবুল হোসেন বাবুর চার দিনের রিমান্ড বৃহস্পতিবার আদালত মঞ্জুর করেছে।
বাবুকে র্যাব সদস্যরা বুধবার গ্রেফতার করে। ১৭ আগস্টের দেশব্যাপী বোমা হামলার ঘটনায় নগরীর রাজপাড়া থানায় দায়েরকৃত মামলায় বাবুলকে আসামি করা হয়েছে। বুধবার রাতে তাকে জিজ্ঞাসাবাদকালে বাবুল নিজেকে শায়খ আব্দুর রহমান ও বাংলাভাইয়ের অনুসারী হিসেবে পরিচয় দেয়।
বছর দুয়েক আগে ময়মনসিংহের এক গ্রামে বোমা নিক্ষেপের প্রশিক্ষণকালে তার দুটি হাত উড়ে যায়।
