২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাম রহস্য উদঘাটন করতে মোজাম্বিক প্রবাসী যুবককে জেআইসিতে পাঠানো হচ্ছে

জয়পুরহাটের পাঁচবিবিতে জঙ্গি সন্দেহে গ্রেপ্তারকৃত মোজাম্বিক প্রবাসী এক যুবকের নামের রহস্য এবং জেএমবি কানেকশন উদঘাটন করতে বৃহস্পতিবার যৌথ জিজ্ঞাসাবাদ সেলে (জেআইসি) পাঠানো হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2005, 05:19 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

পাঁচবিবি থানা পুলিশ সুত্র জানায়, গ্রেপ্তারকৃত যুবক এলাকায় জাহিদুল ইসলাম নামে পরিচিত। কিন্তু পাসপোর্টে জেলফিকার সেকান্দার উল্লেখ আছে।

পাঁচবিবি উপজেলার সড়াইল গ্রামের মজিবরের পুত্র জাহিদুল ইসলাম মোজাম্বিকে কর্মরত ছিল। সম্প্রতি দেশে ফিরে আসার পর তার চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে পুলিশ গ্রেপ্তার করে। ভিন্ন নামে পাসপোর্ট করার রহস্য উদঘাটন করতে তাকে জেআইসিতে পাঠানো হচ্ছে বলে পুলিশ সূত্র জানায়। এছাড়া এসময় তার সঙ্গে জেএমবি কানেকশন আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হবে।