২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি’র সূর্যসেন হল থেকে জঙ্গি বই ও লিফলেট উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ছাত্ররা মোবাইল চোর খুঁজতে গিয়ে হলের একটি কক্ষ থেকে বেশ কিছু জঙ্গি বই ও লিফলেট উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2005, 04:19 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

ক্যাম্পাস সূত্র জানায়, মঙ্গলবার রাত দেড়টার দিকে হলের ১৭৭ নম্বর কক্ষ থেকে ১২টি বই ও বিপুল পরিমান লিফলেট উদ্ধার করা হয়।

এ সময় কক্ষটিতে অবস্থানকারী নাজমুল ও আলমগীর নামে দুজনকে ছাত্ররা বের করে দেওয়া হয়।

জানা যায়, ওই দুজন ঢাবি’র ছাত্র হলেও কক্ষটিতে তারা অবৈধভাবে বাস করছিল। তাদের কাছে থাকা বইগুলো জঙ্গিবাদী গোষ্ঠীর মদদদাতা ‘রিভাইভাল অব ইসলামিক হেরিটেজ সোসাইটি, কুয়েত’ নামে একটি এনজিও’র।

বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে।