সাড়ে ৫ কোটি টাকার তেল চুরির অভিযোগে গ্রেফতার ১
রংপুরের যমুনা ওয়েল কোম্পানির স্থানীয় ডিপোর সুপারিটেন্ডেন্ট আবদুস সালাম (৪৫) নামের একজন কর্মকর্তাকে সাড়ে পাঁচ কোটি টাকা মুল্যের তেল চোরাচালানের অভিযোগে পুলিশ মঙ্গলবার গ্রেপ্তার করেছে।
রংপুরের বলাকা ফিলিং স্টেশনের মালিক আতাউর রহমান তালুকদারের সহায়তায় গত ৮ মাসে এ তেল সে চুরি করেছে বলে অভিযোগ রয়েছে। তবে পুলিশ আতাউর রহমান তালুকদারকে গ্রেপ্তার করেনি।
তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটির তদন্তে চোরাচালানের এ ঘটনা ধরা পড়েছিল।
