২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইকোর অ্যাকাউন্ট জব্দ করায় হাইকোর্টের বিরুদ্ধে সরকার আপিল করবে

কানাডিয়ান গ্যাস উত্তোলন কোম্পানি নাইকোর সকল ব্যংক অ্যাকাউন্ট জব্দ করার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকার আপিল করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2005, 09:58 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

সোমবার হাইকোর্ট গ্যাস সরবরাহের জন্যে মূল্য পরিশোধ না করতে সরকারকে নির্দেশ দেয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, পেট্রো বাংলা কর্তৃপক্ষের অনুরোধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকার আপিল করার প্রস্তুতি গ্রহণ করেছে।

পেট্রোবাংলার চেয়ারম্যান এসআর ওসমানী অ্যটর্নি জেনারেল অফিসে মামলায় পরিচালনার জন্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন।

সরকার আশংকা প্রকাশ করছে, নাইকোর অ্যাকাউন্ট জব্দ করা হলে উল্লেখযোগ্য সংখ্যক কর্মচারি চাকুরি হারাবে, টেংরাটিলার পুনর্বাসন কাজ ক্ষতিগ্রস্ত হবে এবং ফেনী থেকে গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে।