২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসায় মহিলা শিক্ষক নিয়োগের শরীয়তবিরোধী সিদ্ধান্ত আমরা কিছুতেই সহ্য করবো না: শায়খুল হাদিস

বাংলাদেশ খেলাফত মজলিশের আমীর শায়খুল হাদিস আজিজুল হক মাদ্রাসায় ৩০ ভাগ মহিলা শিক্ষক নিয়োগের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ করে মঙ্গলবার বলেছেন, মাদ্রাসায় মহিলা শিক্ষক নিয়োগের শরীয়তবিরোধী সিদ্ধান্ত আমরা কিছুতেই সহ্য করবো না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2005, 09:57 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

তিনি পঞ্চম সংশোধনীকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের সমালোচনা করে বলেন, দেশে অস্থিতিশীলতা তৈরি করে, এমন রায় দেওয়া হাইকোর্টের উচিত নয়।

তিনি মাদ্রাসায় ৩০ ভাগ মহিলা শিক্ষক নিয়োগের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানান এবং একে শরীয়ত পরিপন্থি হিসেবে আখ্যায়িত করেন।

দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব মওলানা আবদুর বর ইউসুফী, মওলানা ইউসুফ আশরাফ প্রমুখ।