মেঘনা চ্যানেলে সিমেন্টবাহী জাহাজ ডুবি, ১৩ জাহাজী উদ্ধার
অভ্যন্তরীণ রুটের কেটি সিমেন্টবাহী জাহাজ মঙ্গলবার মেঘনা চ্যানেলের কাছে রামগতি উপজেলার খাসিয়াচর এলাকায় ডুবে গেছে।
জাহাজের ১২ জন ক্রু ও নাবিককে উদ্ধার করেছে স্থানীয কয়েকটি ট্রলার। চট্টগ্রাম বন্দ্ররের রেডিও নিয়ন্ত্রন কক্ষ ও স্থানীয় সূত্র এ তথ্য জানায়।
এগার হাজার মেট্রিক টন সিমেন্ট নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে নারায়নগঞ্জ যাওয়ার পথে প্রবল স্রোত ও ঝড়ো আবহাওয়ার মধ্যে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।
আশেপাশের কয়েকটি ট্রলার ছুটে গিয়ে নাবিকদের উদ্ধার করে।
