২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে প্রতিপক্ষের হাতে বিএনপি কর্মী নিহত

পূর্ব শত্রুতার জের ধরে জেলার দক্ষিণ বারগাছা এলাকায় মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষের হাতে এক বিএনপি কর্মী নিহত হয়েছে। নিহতের নাম আসাদুল্লাহ বিটালি (২২)।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2005, 09:13 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ১০ টার দিকে বিটালিকে বাড়ি থেকে তুলে ওয়ার্ড কমিশনার রুবেলের চেম্বারে নিয়ে যাওয়া হয়। দুপুর ১ টা পর্যন্ত ওই চেম্বারে রেখে তার ওপর নির্যাতন চালানো হয়। পরে তারা পুলিশে খবর দেয় এবং বিটালিকে ছিনতাইকারি হিসেবে উল্লেখ করে পুলিশের হাতে সোপর্দ করার চেষ্টা করে। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পুলিশ বিটালিকে তাদের জিম্মায় নিতে অস্বীকার করে। পরে তাকে সদর হাসপাতালে পাঠানো হলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

নিহতের পরিবার জানায়, পূর্ব শত্রুতার জের ধরে সম্প্রতি বিএনপিতে যোগ দেওয়া ওয়ার্ড কমিশনারের সমর্থকরা সকালে বিটালিকে বাড়ি থেকে তুলে নিযে যায়। কমিশনারের চেম্বারে তাকে ঝুলিয়ে শারিরিক নির্যাতন করার এক পর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারে নি। সন্ধ্যা ছয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনও মামলা দায়ের করা হয় নি।