২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত, ৩ জন আহত

গোপালগঞ্জে মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2005, 07:08 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

বঙ্গবন্ধুর মাজার সংলগ্ন সড়কে সেনাবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ্ববর্তী একটি খাদে পড়ে গেলে তিন সেনা সদস্য আহত হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে ঢাকা গোপালগঞ্জ মহাসড়কে কাশিয়ানী উপজেলার মাজড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নবীর মোল্যা নামে এক ব্যক্তি নিহত হয়।