২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেন্ডার এন্ড আইসিটি অ্যাওয়ার্ড ২০০৫ পেয়েছে ডি নেট

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা ডি.নেট পল্লীতথ্য হেল্প লাইন প্রকল্পের জন্য জেন্ডার এন্ড আইসিটি অ্যাওয়ার্ড ২০০৫ লাভ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2005, 07:23 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক নেটওয়ার্ক সংস্থা গ্লোবাল নলেজ পার্টনারশীপ (জিকেপি) এন্ড অ্যাসোসিয়েশন ফর প্রোগ্রেসিভ কমিউনিকেশনস উইমেন’স নেটওয়ার্কিং সাপোর্ট প্রোগ্রাম যৌথভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর প্রকল্পের মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে অবদানের জন্য এই পুরস্কার ঘোষণা করে।

পল্লীতথ্য হেল্পলাইন-গ্রাম বাংলার প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তাদের প্রয়োজনীয় তথ্য তাৎক্ষণিকভাবে পৌঁছে দেওয়ার একটি প্রচেষ্টা। বাংলাদেশের দরিদ্র জনগণের তথ্য বৈষম্য দূর করে জীবনযাত্রার মনোন্নয়নই এ প্রকল্পের লক্ষ্য। মোবাইল ফোন ভিত্তিক প্রকল্পটি গত বছর ডিসেম্বর মাস থেকে পরীক্ষামূলকভাবে নীলফামারী, বাগেরহাট, ঝিনাইদহ ও মাগুরা জেলার চারটি গ্রামে এই হেল্পলাইন প্রকল্প শুরু করে। এ প্রকল্পের মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে ডি.নেট কার্যালয়ে অবস্থিত হেল্প ডেস্ক থেকে গ্রামবাসীর প্রয়োজনীয় তথ্য প্রদান করা হয়।

পুরস্কার হিসাবে ডি.নেট ৮,০০০ মার্কিন ডলার পাবে। আগামী ২৭-৩০ অক্টোবর ২০০৫ তারিখে ব্যাংককে অনুষ্ঠেয় অ্যাসোসিয়েশন ফর উইমে’স রাইটস ইন ডেভেলপমেন্ট ফোরামে এই পুরস্কার প্রদান করা হবে।