রাজধানীতে দেড় শ পটকাসহ যুবক গ্রেফতার
রাজধানীর উত্তর শ্যামপুর এলাকা থেকে পুলিশ সোমবার দুপুরে ১৫০টি পটকাসহ মোহাম্মদ শাহজাহান (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত যুবক মাদারীপুর জেলার শিবচর উপজেলার মোহাম্মদ আব্দুল মালেকের পুত্র। সে উত্তর জুরাইন এলাকার বাসিন্দা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপ কমিশনার মাহবুব আলম বিডিনিউজকে জানান, আটক যুবক কতগুলো পটকাসহ গ্রেফতার হয়েছে। এগুলো শবে বরাতে ব্যবহার করার জন্য রাখা হয়েছিলো বলে ধরণা করা হয়।
শ্যামপুর থানা পুলিশের এসআই শাহজাহান বিডিনিউজকে জানান, তদন্তের জন্য গ্রেফতারকৃত যুবককে আদালতে হাজির করে রিমান্ড প্রার্থনা করা হয়।
