ত্রিপুরায় নিহত বাংলাদেশীদের লাশ এখনো ফেরত দেয়নি বিএসএফ
ব্রাহ্মণবাড়িযার আখাউড়া সীমান্তের ত্রিপুরার অভ্যন্তরে নিহত বাংলাদেশীদের লাশ এখনো ফেরত দেয় নি বিএসএফ।
রোববার দুপুরে একটায় রাইফেল ব্যাটালিয়নের পক্ষ থেকে নিহত মোজাম্মেল ও কবিরের বাংলাদেশী নাগরিকত্বের সনদপত্র ও ছবি পাঠানো হয়েছে। নিহত আলমের নাগরিকত্ব সনদ দেয়নি সংশ্লিষ্ট আখাউড়া (দ.) ইউপি চেয়রম্যান শাহনেওয়াজ খান।
আখাউড়া (দ.) ইউ.পি চেয়ারম্যানের বক্তব্য নিহত আলম বাংলাদেশের নাগরিক নয়। তার বাড়ি আগরতলার জয়পুর গ্রামে। বছর দুযেক আগে আলম সপরিবারে আবদূল্লাহপুরে এসে বসতি গড়ে। নিহত আলম ত্রিপুরার অন্যতম মোটর সাইকেল চোর হিসাবে পরিচিত ছিল। আর এ কারনেই তাকে ত্রিপুরা ছাড়তে হয়েছিল।
১-রাইফেল ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর মাহমুদুল হক বলেন, আমরা নিহত দুই বাংলাদেশীর প্রয়োজনীয় কাগজপত্র বিএসএফ’র কাছে পাঠিয়েছি। শিগগিরই লাশ ফেরত দেবে বলে বিএসএফ জানিয়েছে।
এদিকে ত্রিপুয়ায় জনতার হাতে নিহত মোজাম্মেলের স্ত্রী বিলকিস বেগম বাদী হয়ে বাংলাদেশী সাত জনের বিরুদ্বে আখাউড়া থানায় মামলা করেছে। মামলায় উল্লেখ করা হয় আসামীরা মোজাম্মেলকে অপহরণ করে পরিকল্পিত তাকে হত্যা করেছে।
আখাউড়ার কালিকাপুর সীমান্তে শুক্রবার সকালে উক্ত ৪ জন বাংলদেশী বিএসএফ’র হাতে র্ধা পড়লে বিএসএফ সদস্যরা তাদের স্থানীয় ভারতীয় জনতার হাতে তুলে দেয়। গনপিটুনি ও ধারালো দায়ের আঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। হরাপুর গ্রামের ইদ্রিস ভূঁইয়ার ছেলে নিহত মোজাম্মেলকে বিএসএফ সদস্যরা সীমান্তের কূখ্যাত সন্ত্রাসী চিন্থিত করে তাকে ধরে দিতে পারলে ৫০ হাজার রুপি পুরষ্কার ঘোষণা করেছিল। সাম্প্রতিক কালে আখাউড়ার হিরাপুর সীমান্তে বিডিআর বিএসএফের সংঘর্ষের পর থেকে সীমান্তে রেড এলার্ট জারি ছিল। এ ঘটনার পর থেকে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
