২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ্ব এজেন্সি নিয়োগের পেণ্ড-অর্ডার/ব্যাংক ড্রাফট জমার সময়সীমা ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত

২০০৬ সালের নতুন হজ্ব এজেন্সি নিয়োগের শর্তানুযায়ী পেণ্ড-অর্ডার/ব্যাংক ড্রাফট, ব্যাংক গ্যারান্টি ও অঙ্গীকারনামা জমা দেওয়ার সময়সীমা ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2005, 08:13 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

এর আগে নির্ধারিত সময়সীমা ছিলো ১০ সেপ্টেম্বর।

ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে রোববার জানানো হয়েছে, ১৫ সেপ্টেম্বরের পরে কোনও অবস্থাতেই পে-অর্ডার/ব্যাংক ড্রাফট, ব্যাংক গ্যারান্টি ও অঙ্গীকারনামা জমা নেয়া হবে না।