২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯/১১ স্মরণে মার্কিন দূতাবাসের কর্মসূচি

ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তা কর্মচারিরা রোববার নীরবতা পালনের মধ্য দিয়ে ৯/১১ হামলায় নিহতদের স্মরণ করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2005, 10:00 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

২০০১ সালের ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনে সন্ত্রাসী হামলায় প্রায় তিন হাজার লোক নিহত হয়।

ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের এক মুখপাত্র বিডিনিউজকে বলেন, রোববার নীরবতা পালন করা হবে। চার বছর আগে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে প্রথম বিমানটি যখন আঘাত হানে, সেই মুহুর্তটিকেই আমরা বেছে নিয়েছি।

বিশ্বব্যাপি যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোও এই একই ধরণের কর্মসূচি পালন করবে।

দিনটি উদযাপন উপলক্ষে মার্কিনীরা প্রতিবারের মতো এবারও ‘গ্রাউন্ড জিরো’য় বার্ষিক স্মরণ সভাসহ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।

শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ক্যাপিটল হিলের পাদদেশে কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স এ উপলক্ষে এক ঘন্টার মোমবাতি প্রজ্জলন কর্মসূচি পালন করবে।