সাভারের দামপাড়ায় এখনও মাটি ফেটে বুদ বুদ বের হচ্ছে
সাভারের বিরুলিয়া ইউনিয়নের দামপাড়া গ্রামে এখনও মাটি ফেটে বুদবুদ বেরুচ্ছে।
বড় কোন বিপদের আশঙ্কায় পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যরা বর্তমানে এলাকাটি ঘিরে রেখেছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ঢাকা থেকে বিশেষজ্ঞ দল যাওয়ার কথা থাকলেও দলের কোন সদস্য এখনো ঘটনাস্থল পরিদর্শন করেনি।
গ্যাস পাওয়ার সংবাদ কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত হলে পুরো সাভার জুড়ে তোলপাড় পড়ে যায়। শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেছে। তবে শনিবার কেউ এলাকায় যায়নি।
এলাকাবাসী ও প্রশাসনের ধারণা, বড় ধরণের কোন গ্যাস খনির সম্ভাবনা নেই। খনিজ মন্ত্রণালয়ের পরীক্ষক টিমের ফলাফলের দিকে তাকিয়ে আছে তারা।
