নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ২০
নরসিংদীতে শনিবার এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে অজ্ঞাত তিন বাসযাত্রী নিহত এবং ২০ জন যাত্রী আহত হয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ ভবনের সামনে বিকাল পাঁচটায় ঢাকা অভিমুখী ট্রাকের সাথে নরসিংদীগামী বাসের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রুবেল (৭), আছিয়া বেগম (৬০), শাহাবুদ্দিন (৪০), আমিন উদ্দিন (৭৫), রঞ্জিত সাহা (২৬), সুহেল (২)কে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের মাধবদী প্রাইম জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
এ ব্যাপারে নরসিংদী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
