রাজধানীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে শনিবার বিকালে সোনারগাঁ জনপথ চৌরাস্তা ট্রাক স্ট্যাণ্ডের সামনে এক দুর্ঘটনায় একটি শিশু নিহত হয়েছে।
সূত্র জানায়, শনিবার বিকাল চারটায় অ্যারাবিয়ান পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো জ-১৪-১৭১৫) মাসকট প্লাজার সামনে থেকে সোনারগাঁ জনপথের শেষ মাথায় খালপাড়ের গ্যারেজে যাওয়ার সময় আমেনাকে (সাড়ে তিন বছর) চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু ঘটে।
আমেনার বাবা ভ্যান চালক আলতাফ। তারা উত্তরার ১১ নং সেক্টরের ২০ নং রোডের বস্তির বাসিন্দা।
দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ গ্যারেজের সামনে থেকে গাড়িটি আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়।
