২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাপাসিয়া ডিগ্রী কলেজে বহিরাগতদের হাতে ৩ ছাত্রলীগ নেতা ছুরিকাহত

বহিরাগত সন্ত্রাসীদের হাতে শনিবার সকালে গাজীপুরের কাপাসিয়া ডিগ্রি কলেজের তিন ছাত্রলীগ নেতা ছরিকাহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2005, 05:55 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

সূত্র জানায়, সকাল ১১ টায় চিহ্নিত সন্ত্রাসী সেলিম, লিটন, তুহিন, সোহেল, জুয়েল দলবল নিয়ে ক্যাম্পসে প্রবেশ করে। এরা বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র, কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম জসিম, অপর যুগ্ম আহ্বায়ক সোহাগ এবং সুমন সরকারকে এলোপাতাড়ি লাঠিপেটা ও পরে ছুরিকাঘাত করে।

এ ঘটনায় ক্যাম্পসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর প্রতিবাদে ছাত্রলীগ কাপাসিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। হামলাকারীদের বিচার চেয়ে ছাত্রলীগ অধ্যক্ষের কাছে স্মারকলিপিও দিয়েছে।