২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি’র গ্রন্থ বিপণন কেন্দ্র চোরের ভয়ে প্রতি দুপুরে বন্ধ হয়ে যায়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বই, খাতা, কলমসহ বিভিন্ন একাডেমিক ও স্টেশনারি পণ্য বিক্রির একমাত্র প্রতিষ্ঠান গ্রন্থ বিপণন কেন্দ্রটি দুপুর আড়াইটার পর চোরের ভয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2005, 05:21 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

ক্যাম্পাসে এধরণের আর কোনো দোকান না থাকায় দুপুরের পর থেকে ছাত্র-শিক্ষকদের নিত্য পোহাতে হচ্ছে নানান দুর্ভোগ।

বিশ্ববিদ্যালয়ের গ্রন্থ বিপনন কেন্দ্রের সিনিয়র সেলস অফিসার ভবরঞ্জন চক্রবর্তী বিডিনিউজকে জানান, ১৯৯১ সালে একবার প্রকাশনা সংস্থায় বড় ধরণের চুরি হয়। তখন এ বিপনীর কয়েক লাখ টাকা চুরি হয়ে যাওয়ায় এ ব্যবস্থা করা হয়েছে।

চুরি ঘটনার পর থেকে বেলা আড়াইটা পর্যন্ত গ্রন্থ বিপপন কেন্দ্র খোলা রাখার নিয়ম চালু করা হলেও গত কয়েকদিনে দেখা গেছে, কার্যত তা বেলা ১টায় বন্ধ হয়ে যায়।

বিপণন কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক ও বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক আহমেদ কবির বিডিনিউজকে বলেন, ব্যাংকে দুপুর ৩ টার পর লেনদেন না হওয়ার কারণে বিপনী দুপুরেই বন্ধ করে দিতে হয়। তবে শিক্ষার্থীরা চাইলে প্রয়োজনে বিপনীটি বিকেলেও খোলা রাখা হবে।