বঙ্গোপসাগরে লঘুচাপ : বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা ক্ষীণ
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি পশ্চিম কেন্দ্রীয় বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। তবে তা বাংলাদেশের জন্য ততোটা হুমকি হবে না।
আবহাওয়া অফিস সূত্র শুক্রবার সন্ধ্যায় এ কথা জানায়।
আবহাওয়া বিভাগের এক কর্মকর্তা জানান, লঘুচাপটি ভারতের দিকে ধাবিত হতে পারে। বাংলাদেশের দিকে এগিয়ে আসার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তিনি জানান, বৃষ্টিপাত ঝরিয়ে লঘুচাপটি আরও দুর্বল হয়ে যেতে পারে।
আবহাওয়া অফিস জানায়, চলতি মাসে বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
