২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গ্রেফতারকৃত পুলিশ সার্জেন্টকে জেল হাজতে পাঠানো হয়েছে

চট্টগ্রাম বন্দর থেকে বিদেশি মদ ও বিয়ারসহ গ্রেফতারকৃত ট্রাফিক পুলিশের সার্জেন্ট সাইফুদ্দিন ও তার ট্যাক্সি ক্যাবের চালক হেলাল উদ্দিনকে শুক্রবার জেল হাজতে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2005, 03:13 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

বন্দর নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম বন্দরের এক নম্বর জেটি গেট দিয়ে ট্যাক্সি ক্যাবে করে পাঁচ বোতল বিদেশি মদ ও এক কার্টন বিয়ার নিয়ে যাওয়ার সময় বন্দরের নিরাপত্তারীরা তাদেরকে আটক করে বন্দর থানায় সোপর্দ করে।

ওইদিন রাতেই বন্দর থানায় গ্রেফতারকৃতদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

বিদেশি নাবিকদের জন্য সংরক্ষিত ওয়্যার হাউস থেকে অবৈধ ভাবে মদ ও বিয়ারগুলো সংগ্রহ করা হয়েছিলো।

শুক্রবার সার্জেন্ট সাইফুদ্দিন ও ক্যাব চালক হেলাল উদ্দিনকে আদালতে আনা হলে বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।