২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যটন করপোরেশনের পাঁচটি কটেজ বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়া হচ্ছে

বাংলাদেশ পর্যটন করপোরেশনের কক্সবাজারে অবস্থিত পাঁচটি কটেজ বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 10:00 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

কক্সবাজারে পর্যটন হলিডে কমপ্লেক্সের এই কটেজ পাঁচটি হলো, তনিমা, তটিনী, তপতী, তন্ময় এবং তরঙ্গ।

করপোরেশনের মহাব্যবস্থাপক খলিলুর রহমান জানান, প্রাথমিকভাবে ১৫ বছরের জন্য এগুলোর ব্যবস্থাপনা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে শর্ত সাপেক্ষে চুক্তির মেয়াদ বাড়তেও পারে।

বৃহস্পতিবার এ বিষয়ে পর্যটন করপোরেশন আগ্রহী উদ্যোক্তাদের কাছ থেকে দরপত্র আহ্বান করে। দরপত্রে বিদেশী প্রতিষ্ঠানেরও অংশ নেওয়ার সুযোগ রয়েছে। দরপত্র জমা দেওয়া যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। ওই দিনই কর্তৃপক্ষ দরপত্র বাছাই করবে।