২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ বটে!

নিজেদের পিঠ বাঁচাতে লালপুর থানা পুলিশ বুধবার মাদক ব্যবসায়ী রাবজেল আলী সাজিয়ে গ্রেফতার করেছে নিরীহ দিনমজুর কাশেম আলীকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 08:24 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

জানা গেছে, লালপুর থানা পুলিশ মঙ্গলবার ৩০ বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এরা হলো মানিকগঞ্জ জেলার রাবজেল আলী, বাবুল ইলিয়াস বাবু ও রতন।

পরে উৎকোচের বিনিময়ে পুলিশ রাবজেল আলীকে ছেড়ে দিলেও তিনজনকে গ্রেফতারের কথা উর্ধ্বতন কর্তৃপক্ষ ঠিকই জানতে পারেন। এতে নিজেদের গা বাঁচাতে লালপুর থানার পুলিশ কাশেম আলীকে বিনা অভিযোগে বেআইনীভাবে আটক করে রাবজেল আলী সাজিয়ে অপর দু’জনসহ কোর্টে চালান দেয়। কোর্ট কাশেম আলীর জামিন নামঞ্জুর করায় এখন তাকে হাজত খাটতে হচ্ছে।

জেল হাজতে কাশেম আলী বিডিনিউজকে জানায়, পুলিশ তাকে গ্রেফতার করার সময় নিজেকে রাবজেল আলী হিসেবে পরিচয় দিতে এবং জেল থেকে বেরিয়ে নিজের পরিচয়ে ফিরে যাওয়ার কথা বলে। অন্যথায় তাকে খুনের মামলায় ফাঁসানো হবে বলে হুমকি দেয়।