ফেনীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ফেনীর সোনাগাজীতে বৃহস্পতিবার দুপুরে পানিতে ডুবে মারা গিয়েছে দুই শিশু।
উপজেলার বগাদানা ইউনিয়নের মান্দারী গ্রামের মকু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার খেলা করতে করতে বাচ্চু মিয়ার মেয়ে সুস্মিতা বেগম (৩) এবং আবুল কালামের মেয়ে সুচী বেগম (আড়াই) বাড়ির সামনের পুকুর পড়ে যায়। তারা দুজন চাচাত জেঠাত বোন। পরে খোঁজাখুঁজি করে তাদের মৃত অবস্থায পুকুরের পানিতে পাওয়া যায়।
