২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের সোর্স সেজে যুবলীগ নেত্রীকে হত্যার হুমকি: খেলনা পিস্তলসহ রিকশাচালক গ্রেফতার

নীলফামারীতে পুলিশের সোর্স সেজে খেলনা পিস্তল দিয়ে জেলা মহিলা যুবলীগ নেত্রী লাভলি আক্তারকে ভয় দেখানোর অভিযোগে পুলিশ আবদুল আজিজ (২২) নামে এক রিকশাচালককে গ্রেফতার করেছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 05:57 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

আবদুল আজিজ বুধবার নিজেকে পুলিশের সোর্স দাবি করে লাভলি আক্তারকে খেলনা পিস্তল দেখিয়ে তিনদিনের মধ্যে হত্যার হুমকি দেয়। ওই রাতেই পুলিশ তাকে গ্রেফতার ও খেলনা পিস্তলটি উদ্ধার করে।

বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠিয়ে দেন। আবদুল আজিজের বিরুদ্ধে একটি সড়ক ডাকাতির মামলাও রয়েছে।