২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ের স্যানিটেশন ব্যবস্থার বেহাল দশা

সারাদেশ স্যানিটেশনের আওতায় আনতে সরকারিভাবে পদক্ষেপ নেওয়া হলেও খোদ সচিবালয়ে ঘটেছে এর বিপরীত ঘটনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 02:31 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

এখানকার টয়লেটসহ পানির কলগুলো ব্যবহারেরর অনুপযোগী হয়ে পড়েছে।

সংস্থাপন, বাণিজ্য, স্বাস্থ্য, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়সহ অধিকাংশ মন্ত্রণালয়ের টয়লেট ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। টয়লেটের ছাদ দিয়ে পানি পড়ে, অধিকাংশ পানির কলগুলো ভাঙ্গা, পাইপের পানি দিয়ে ভেসে আসে পোকামাকড়। এছাড়া বেশিরভাগ টয়লেটে পানি জমে তা ব্যাবহারের অনুপযোগী হয়ে থাকে।

দুর্গন্ধে টয়লেটের আশপাশের রুমগুলোতে স্বাভাবিক কাজকর্মের ব্যঘাত ঘটছে।

সচিবালয় গণপূর্ত বিভাগে খোঁজ নিয়ে জানা যায়, প্রতিবছর টয়লেট সংস্কার ও রক্ষাণাবেক্ষণ কাজে বড় অংকের অর্থ বরাদ্দ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সচিবালয় সব সময় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে অর্ধশতাধিক ঝাড়ুদার, সুইপার সার্বক্ষণিক কাজ করার কথা থাকলেও দায়িত্বে অবহেলার কারণে টয়লেটগুলোর পরিবেশ এমন নোংরা ও দুর্গন্ধময় হয়ে উঠেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, সচিবালয়ের এ বিষয়গুলো মনিটরিংয়ের দায়িত্ব গণপূর্ত বিভাগের ওপর থাকলেও তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না।