নিরাপত্তা ও চোরাচালান ইস্যুতে শিলিগুড়িতে বিডিআর-বিএসএফ বৈঠক
সীমান্তে চোরাচালান এবং নিরাপত্তা ইস্যুতে বুধবার পশ্চিমবঙ্গে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে তিনব্যাপী বৈঠক শুরু হয়েছে।
শিলিগুড়ির কাছে বিএসএফ’র কদমতলা সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে আট সদস্যের বিডিআর প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল রব্বানি। অন্যেিদক উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার বিএসএফ’র ইন্সপেক্টর জেনারেল এসআর তিওয়ারি বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দিচ্ছেন।
বৈঠকে সাম্প্রতিক সময়ে উভয় পক্ষের গুলি বিনিময় নিয়েও আলোচনা হবে।
ভারতের সঙ্গে বাংলাদেশের ৪,০৯৫ কিমি সীমান্তে অস্থতিশীলতা বিরাজ করায় কয়েক বছর ধরেই উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
ভূমিক্ষয় রোধে নদীতে বালির বস্তা ফেলা, ভারত কর্তৃক সীমান্তে বেড়া নির্মাণ, নো ম্যানস ল্যান্ডে অনাকাক্সিক্ষত হস্তক্ষেপের মতো ইস্যুগুলো নিয়ে বিডিআর ও বিএসএফ’র মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছে।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নদীতে বোল্ডার ফেলা নিয়ে বিতর্ক নিরসনে অনুষ্ঠিত পতাকা বৈঠকের পাঁচদিন পর এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ওই ঘটনায় উভয় পক্ষের মধ্যে দুদিন ধরে গুলি বিনিময় হয়।
কর্মকর্তারা জানান, গুলি বিনিময়ের ঘটনা নিয়ে বিএসএফ ঢাকায় বিডিআর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে উভয়পক্ষ পতাকা বৈঠকে সম্মত হয়।
