ওয়াসার অভিযানে বকেয়া সোয়া লাখ তিন টাকা আদায়, ডেসার মিটার রিডার আটক
ঢাকা মহানগরীতে বুধবার নিউ পল্টন, আজিমপুর ও লালবাগ এলাকায় অভিযান চালিয়ে ওয়াসার ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট নগদ ৬৭ হাজার টাকাসহ ৩ লাখ ২২ হাজার টাকা আদায় করেছেন।
এসময় অবৈধ পানির সংযোগ রাখার দায়ে ঢাকা বিদ্যুত সরবরাহ কর্তৃপক্ষের (ডেসা) একজন মিটার রিডারকে আটক করা হয়।
অবৈধ পানির সংযোগ ও নলকূপ সনাক্ত করা এবং বকেয়া আদায়ে ওয়াসার এ অভিযান চলছে।
ওয়াসা সূত্র জানায়, ১২৩ নিউ পল্টনের বাসায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত চেকের মাধ্যমে ৭৫ হাজার টাকা আদায় করে। এসময় বাসার অংশীদার ডেসার মিটার রিডারকে আটক করা হয়।
পরে জিগাতলার ২১/১ নম্বর বাসায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত নগদ ৪০ হাজার টাকা এবং চেকে ৫০ হাজার টাকা আদায় করে। লালবাগের ১৮৬ ও ১৮৭ নম্বর বাসায় অভিযান চালিয়ে বাসার মালিকের কাছ থেকে আদালত নগদ ২৭ হাজার টাকা এবং চেকে ১ লাখ ৩৯ হাজার টাকা আদায় করে।
